পুস্তক পর্যালোচনা ইজতেমায়ী তাকওয়া : খুররম জাহ মুরাদ অনুবাদক: ইমাম হোসেন

 

ইজতেমায়ী তাকওয়া : খুররম জাহ মুরাদ

পুস্তক পর্যালোচনা

     ইজতেমায়ী তাকওয়া : খুররম জাহ মুরাদ

     অনুবাদক: ইমাম হোসেন

কিছু বইয়ের কন্টেন্ট দেখে বই পড়তে হয়, আর কিছু বইয়ের লেখকের নাম-ই হয় যথেষ্ট পড়ার জন্য। সেইরকমই একজন লেখক হলেন- খুররম জাহ্ মুরাদ (১৯৩২-১৯৯৬)। ইঞ্জিনিয়ার মুরাদ উপমহাদেশ সহ পাশ্চাত্যে ইসলামের পুনর্জাগরণ আন্দোলনের প্রথম সারির একজন লীডার ছিলেন। 

‘ইজতেমায়ী তাকওয়া’ ইঞ্জিনিয়ার মুরাদের খুবই ছোট্ট একটি পুস্তিকা। অনুবাদ করেছেন শ্রদ্ধেয় ইমাম হোসেন। ইজতেমায়ী তাকওয়া টার্মটি উস্তাদ মুরাদের নিজস্ব সৃষ্টি একটি পরিভাষা। সাধারণভাবে সামাজিক মুয়া’মালাত বলতে আমরা যা বুঝি তিনি তা এই পরিভাষার মধ্যে উপস্থাপন করতে চেয়েছেন। মৌলিক যে বিষয়টি তিনি আমাদেরকে ভাবনার জন্য দিতে চান তাহল- তাকওয়া শুধু ব্যক্তিগত স্তরেই সীমাবদ্ধ রাখলে চলবে না, একে সামগ্রিক অর্থেও নিয়ে আসতে হবে। মুসলিম সমাজে একটা সামগ্রিক তাকওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে, তবেই ইসলামের সৌন্দর্য এবং এর ফল আমরা সবাই উপভোগ করতে পারবো। তাকওয়া-য় তো আমাদের দ্বীনের স্পিরিটকে সুন্দর পন্থায় রিপ্রেজেন্ট করতে পারে। তিনি বলেন, “তাকওয়া মূলত নিজের সম্পূর্ণ জীবনকে ভালো কাজে পরিপূর্ণতা দেওয়ার নাম।”

খুবই ছোট্ট একটি পুস্তিকা যা এক বসাতেই পড়ে ফেলা যায়, কিন্তু এক বসাতেই আত্মস্থ করা যায় না। আসুন একটু পড়ি এবং সুন্দর জীবন ও সমাজ বিনির্মাণে তাকওয়ার সাগরে ঝাঁপ দিয়ে মণি-মুক্ত সংগ্রহ করি।

বইটি প্রকাশ করেছে পরিচয় প্রকাশনী।

পরিচয় প্রকাশনী, দেগঙ্গা, পশ্চিমবঙ্গ।

Author

  • Crazy Knowledge

    Md Mostak Ahmed is a PhD Research Scholar with advanced qualifications in Arabic, Islamic Jurisprudence, and ʿĀlimiyyat. He is also a skilled Web Developer, Web Designer, and YouTuber, dedicated to delivering knowledge and digital solutions.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *