ম্যালকম এক্স এক বিপ্লবী জননেতা

ম্যালকম এক্স এক বিপ্লবী জননেতা

আমি যে বুক রিভিউ করতে পারিনা এটা অনেক আগেই বলেছি। সেই ২৫ শে আগষ্ট একশো পৃষ্ঠা পড়ার পর আর পড়া হয়ে ওঠেনি। মধ্যে কয়েকটি কারণে আলিগড় যাওয়ায় বিরতি ছিলো। সেখান থেকে এসে রিমেইনিং পার্ট পড়া শুরু করি। আড়াইশো পৃষ্ঠার এই বইটি আপনি তিন দিনে অনায়াসে পড়ে ফেলতে পারবেন বা এই বইটির সেই ক্ষমতা আছে যে আপনাকে দুই দিনেই সমস্ত কিছু উজাড় করে দেবে আর আপনি তা সানন্দ চিত্তে তার সাথ দিয়ে যাবেন। আমি নিজে থেকে কিছুই বলবো না। স্বয়ং ম্যালকম এক্স (রহ.) বলেন, “আমার জীবন যেন একটি পরিবর্তনের সিরিজ। দফায় দফায় আমার জীবনে পরিবর্তনের ডেউ নেমে এসেছে…(১৯৬)…বিশ্বাস করুন পৃথিবীতে আমার উনচল্লিশ বছরের জীবনে এই প্রথম কাবা শরীফে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেকে প্রকৃত মানুষ বলে মনে হয়েছে। (২১২)

ম্যালকম এক্স এক বিপ্লবী জননেতা, অনুবাদক : ইমাম হোসেন

আমি যা বলতে চেয়েছি তা বইয়ের অনুবাদক অলরেডি বলে ফেলেছেন। আমার এ ছাড়া আর কি-ই বা করার আছে যে আমি আপনাদের সামনে তা হুবহু তুলে ধরিঃ “…কল্পনার ডানায় প্রাচ্য ও পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির পরতে পরতে ঘুরে বেরিয়েছি। শ্বেতাঙ্গ ঢাকনার নিচে কালো রঙ অনুভব করেছি। কালো রঙের নিচে সাদা মন এবং বিপ্লবী চেতনার রঙধনু বিচ্ছুরিত হতে দেখেছি। ম্যালকম এক্সের আত্মজীবনীতে পথহারা, দিশেহারা, উদ্ভ্রান্ত পথিকের জন্য অমৃতসুধা খুঁজে পেয়েছি। গাঢ় অন্ধকারে আত্মভোলা মৃতপ্রায় ব্যক্তির জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার রসদ পেয়েছি। নিষ্প্রাণ মনে প্রাণের স্পন্দন অনুভব করেছি। আপনি যদি আদর্শিক আন্দোলনের ফিল্ড ওয়ার্কার হন, আপনি এখানে আন্দোলনের অনুপ্রেরণা পাবেন। আপনি যদি রাষ্ট্রীয় আইনের বেড়াজালে হাসফাঁস করেন তাহলে আপনি এখানে প্রতিবাদের স্পৃহা খুঁজে পাবেন। আপনি যদি সামাজিক শ্রেণি বিভাজনের যাঁতাকলে নিষ্পেষিত হন তাহলে আপনি এখানে উঠে দাঁড়ানোর সিঁড়ি দেখতে পাবেন। আপনি যদি পারিবারিক জটিলতার কারণে দিশেহারা হয়ে যান, তাহলে আপনি এখানে জীবনে ঘুরে দাঁড়ানোর মৌন স্পন্দন অনুভব করবেন।

        ম্যালকম এক্স একজন আন্দোলনকর্মী।

আমি সত্যের পক্ষে, সে সত্য কে বলেছে, তা ব্যাপার নয়। আমি ন্যায়ের পক্ষে, কে ন্যায়ের পক্ষে বা বিপক্ষে, তা ব্যাপার নয়।

ম্যালকম এক্স একজন আন্দোলনকর্মী।

ম্যালকম এক্স ছিলেন একজন আমেরিকান মুসলিম মন্ত্রী এবং মানবাধিকার কর্মী যিনি নাগরিক অধিকার আন্দোলনের সময় জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তিনি কালোদের অধিকারগুলির জন্য তার বিতর্কিত উকিলের জন্য সুপরিচিত; কেউ কেউ তাকে একজন আমেরিকান বলে মনে করেন যিনি আমেরিকার কালো আমেরিকানদের বিরুদ্ধে তার অপরাধের জন্য সবচেয়ে কঠোর ভাষায় অভিযুক্ত হয়েছিলেন, অন্যরা তাকে বর্ণবাদ ও সহিংসতার প্রচারের অভিযোগ করেছিল। তিনি কালো সর্বাধিকতা, কালো ও সাদা আমেরিকানদের বিচ্ছিন্নতা, এবং জাতিগত একীকরণের উপর জোর দেওয়ার জন্য নাগরিক অধিকারের আন্দোলনের ধারণাকে প্রত্যাখ্যান করেছিলেন। ম্যালকম এক্সকে ম্যালকম এক্স দিবসের সাথে মর্যাদায় সম্মানিত করা হয়, যেখানে তিনি বিশ্বব্যাপী বিভিন্ন শহর ও দেশগুলিতে উদযাপন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত রাস্তায় এবং স্কুল তার সম্মানে নামকরণ করা হয়েছে।

  এক কথায় জীবনের চরাই-উতরাই পথ পাড়ি দেওয়ার বুনিয়াদি গাইড ও মোটিভেশনের চৌবাচ্চা খুঁজে পাবেন ইনশা-আল্লাহ্‌!” 

ম্যালকম এক্স এক বিপ্লবী জননেতা

আপনি যদি…..এই বইটিও আপনার অবশ্য পাঠ্যসূচীতে থাকা উচিৎ।

ম্যালকম এক্স এক বিপ্লবী জননেতা

     লেখক : অ্যালেক্স হ্যালি

অনুবাদক : ইমাম হোসেন

    প্রকাশনী : পরিচয় প্রকাশনী

Author

  • Crazy Knowledge

    Md Mostak Ahmed is a PhD Research Scholar with advanced qualifications in Arabic, Islamic Jurisprudence, and ʿĀlimiyyat. He is also a skilled Web Developer, Web Designer, and YouTuber, dedicated to delivering knowledge and digital solutions.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *