সঠিক জিনিস সঠিকই থাকে, কেউ না মানলেও। আর ভুল জিনিস ভুলই থাকে, সবাই করলেও। হালাল কখনো হারাম হয় না যতই সেটা সমাজের লোক মিলে হারাম করার চেষ্টা করে। হারাম কখনো হালাল হয় না, যতই এটা সমাজে প্রচলিত হোক না কেন। হতে পারে কিছু ক্ষেত্রে হারাম হালাল হতে পারে কিন্তু সেখানে কোন নির্দিষ্ট কারণ থাকার কারণে।
Halal is always halal, and halal is always beautiful. There is no concept of ‘halal love’ or relationships between a boy and a girl (non-mahram) outside of marriage.
হালাল সবসময় হালাল, আর হালালই সুন্দর। বিবাহের আগে কোনো নন-মাহরাম ছেলে-মেয়ের মধ্যে ভালোবাসা বা সম্পর্ক ইসলাম অনুমোদন করে না।
শয়তান সবসময় হারামকে সহজ করে দেখায়।
কিন্তু মনে রেখো
যে জিনিস শুরুতেই ভুল, তার শেষেও শান্তি আসে না।
হারাম সম্পর্ক কখনো বরকতময় হয় না।
হারাম পথে শুরু হওয়া ভালোবাসা কখনো শান্তি দেয় না।
বরকত শুধু হালাল রাস্তাতেই থাকে।
বিয়ের আগে প্রেম করা হারাম। নন-মাহরামের সাথে সম্পর্ক হারাম।
নন-মাহরামের সাথে অকারণে কথা বলা, চ্যাট করা, আবেগ ভাগ করে নেওয়া এসব ইসলাম স্পষ্টভাবে নিষেধ করেছে।
সে মানুষটা যতই গুরুত্বপূর্ণ হোক, যতই একে অপরকে ভালোবাসো না কেন… নিকাহ ছাড়া এসব সম্পর্ক হারামই থাকে।
প্রকৃত ভালোবাসা সেই যে, তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়।
যে ভালোবাসা তোমাকে পাপের দিকে ঠেলে দেয়
সেটা ভালোবাসা নয়, সেটা প্রতারণা।
নফসের সুখ খুবই সাময়িক, কিন্তু হারাম সম্পর্কের কষ্ট, পাপবোধ, আফসোস, পাপের কষ্ট অনেকদিন থাকে। কারণ এতে একমাত্র কারণ সেটা আমরা আল্লাহর নির্দেশ অমান্য করছি।
আল্লাহ বলেছেন:
وَمِن كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
“আমি সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করেছি।”
তাহলে এত তাড়াহুড়ো কেন?
অপেক্ষা করা কি এত কঠিন?

নিজের হালাল সঙ্গীর জন্য অপেক্ষা করা কি এত কঠিন?
যার জন্য আল্লাহ তোমাকে বানিয়েছেন, তিনি নিজেই ঠিক করে রেখেছেন।
এটা কি আমাদের জন্য যথেষ্ট প্রমাণ নয়?
আল্লাহর কথার চেয়ে বেশি সত্য আর কারো হতে পারে?
তাহলে আজকাল ছেলে-মেয়েরা এত তাড়াহুড়ো করে কেন হারাম সম্পর্কে জড়াচ্ছে?
এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার—
Islam is not against love but it sets limits.
ইসলাম প্রেমের , ভালোবাসার বিরুদ্ধে নয়।
কারো প্রতি ভালো লাগা বা ভালোবাসা জন্মানো হারাম নয়।
হারাম হয় তখন, যখন সেই ভালোবাসাকে ভুল পথে ব্যবহার করা হয়। যখন সেই ভালোবাসা হারাম পথে ব্যবহার করা হয়।
ইসলাম সীমা বেঁধে দিয়েছে—এই সীমাগুলো আমাদের কল্যাণের জন্যই।
তুমি কাউকে পছন্দ করলে
১. প্রথমে দু’আ করো।
২. তারপর ইস্তিখারা করো।
৩. যদি আল্লাহ ভালো ফল দেন, তাহলে হালাল পথে নিকাহর চেষ্টা করো।
ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেবেন।
নিকাহ হচ্ছে সুন্নাহ বরকত ময় পথ।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
“নিকাহ আমার সুন্নাহ, আর যে আমার সুন্নাহ ত্যাগ করে, সে আমার উম্মত নয়।”
আসল প্রেম ভালবাসা বিবাহের পরই শুরু হয়।

আরেকটা বিষয়
ইসলামে দুই নন-মাহরামের একে অপরকে ভবিষ্যতে নিকাহর আশায় নিয়মিত যোগাযোগ রাখা—এটা অনুমতি নেই।
বিয়ে না হওয়া পর্যন্ত তারা একে অপরের জন্য নন-মাহরামই থাকে।
এমনকি এনগেজমেন্ট হলেও সম্পর্ক হালাল হয় না। নিয়ম-সীমা বজায় রাখতেই হবে।
আল্লাহর পরিকল্পনা সেরা।
তিনি সঠিক সময়েই সবকিছু ঘটান।
তাই তাড়াহুড়ো নয়—
প্রার্থনা + চেষ্টা + আল্লাহর ওপর ভরসা—এটাই উত্তম উপায়।
ধৈর্য হারানোর নাম প্রেম নয়।
অপেক্ষা করতে জানা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা
এইটাই প্রকৃত ঈমানের প্রমাণ।
হালাল পথের জন্য হারাম সম্পর্ক ছেড়ে দিলে আল্লাহ অবশ্যই তোমাকে আরও ভালো কিছু দেবেন।

আমরা মুসলিম, তাই আমাদের দায়িত্ব
আল্লাহর নির্দেশ মানা, রাসুল ﷺ এর সুন্নাহ অনুসরণ করা।
তাহলেই এই দুনিয়া আর আখেরাত—দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ।
কাউকে ভালো লাগলে ভয় পাওয়ার কিছু নেই।
ইসলাম কখনো স্বাভাবিক অনুভূতিকে নিষেধ করে না।
শুধু বলে, “হালাল পথে আসো”।
সবচেয়ে সুন্দর ভালোবাসা সেই
যেখানে তোমাদের প্রথম দেখা হয় আল্লাহর জন্য,
আর একসাথে যাত্রা শুরু হয় নিকাহ দিয়ে।
যদি ভুল পথে থেকেও থাকো
দুশ্চিন্তা কোরো না।
আল্লাহর রহমত অনেক বড়।
তুমি শুধু তাঁর দিকে ফিরে আসো, ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দেন, তিনি ক্ষমা করতে ভালবাসেন, কিন্তু তিনি বিয়ের আগে হারাম সম্পর্ক ভালবাসেন না।
নিশ্চয়ই আল্লাহ অতুলনীয়ভাবে ক্ষমাকারী, পরমদয়ালু।
সুন্দর আলোচনা। খুব ভালো লাগলো।
অত্যন্ত সুন্দর হৃদয়ছোঁয়া। তাৎপর্যবহ ও সময়োপযোগী।
আর্টিকেল টি আরোও পরিশীলিত ও প্রাণবন্ত করতে কিছু (ইচ্ছাধীন)টিপ্পনী:
(১) কারণ একটাই, আর তা হলো আল্লাহর নির্দেশ অমান্য করা।
(২) নিজের হালাল সঙ্গীর জন্য অপেক্ষা করা কি এতোই কঠিন?
(৩)নন-মাহরাম তথা মাহরাম কাউকে নিয়েই কামভাবমূলক নানাবিধ ভাবনা কল্পনাও জ্বিনা। তাই যদি কাউকে একান্ত হৃদয় থেকে পছন্দ হয়েই যায, আর যদি উভয়পক্ষ সম্মত হয়, তবে যথাসাধ্য যথাত্বরিত বিবাহ (আক্বদ) সম্পন্ন করে নেওয়া জরুরি। এতে যদি সর্বসম্মতিক্রমে তারা (কারণবশত) পুরোপুরি সাংসারিক জীবনে নাও থাকে(মানে দুজন নিজ নিজ পরিবারে থাকে), তাও ঠিক আছে।
এই বিষয়গুলো পরিমার্জন ও পরিবর্কধন করলে আরোও সমৃদ্ধ হবে মনে হয়। ধন্যবাদ।
সুন্দর আলোচনা। খুব ভালো লাগলো।
অতীব সুন্দর।