বর্তমান পরিস্থিতি যুব সমাজ।

 
বর্তমান পরিস্থিতি যুব সমাজ।


বর্তমান পরিস্থিতি বেশ ভয়ংকর রূপ ধারণ করেছে।

সমাজ তথা রাষ্ট্রে অপসংস্কৃতির শৈলা বয়ে যাচ্ছে। বিশেষ করে শিশু, কিশোর ও তরুন প্রজন্ম  অনৈতিকতার চত্বরে হাবু ডুবু খাচ্ছে।  তাদের নেশা এবং পেশা হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যা কেড়ে নিয়েছে চোখের ঘুম, পড়ার প্রতি অনিহা,স্মৃতি শক্তি, দায়িত্ব কর্তব্য , একে অপরের প্রতি সম্মান এবং পরিবারের ভালবাসা।  এই জায়গায় দাঁড়িয়ে যুবকদের শয়তানি কর্মকান্ড ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কাছে আনুগত্যের শির নত করে দেওয়ায় শ্রেয়। শ্রদ্ধেয় স্নেহশীল তরুন ভাইয়েরা আমার আমরা এক একজন সমাজের খুঁটি আমাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভীতি এবং নবীর ভালোবাসা। সেই ভয় এবং ভালোবাসা নিয়ে  অসামাজিক কার্যকলাপ কে রুখে দিতে হবে। আর এ তরুন যুবকরাই পারবে। যুগে যুগে যতগুলো ইসলামি আন্দোলন সংগঠিত হয়েছে বেশি অবদান আপনার মত তরুন তুর্কি দের। আল্লাহপাক কুরআনে ইরশাদ করেন, ‘আল্লাহর রং-ই প্রকৃত রং, আর কার রং তার রঙের চেয়ে উত্তম?’ (সূরা বাকারা, আয়াত ১৩৭)। আল্লাহর রাসূল (সা.)ও একই কথা বলেন, ‘তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও’।

মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কিন্তু মানুষকে ‘মানুষ’ হতে প্রয়োজন কিছু নিয়মাবলির অনুসরণ। আল্লাহ পাক কুরআনে মানুষ বোঝাতে দু’ধরনের শব্দ ব্যবহার করেছেন, (এক) বাশার (দুই) ইনসান।


কুরআনে যেখানে ‘বাশার’ শব্দ ব্যবহার হয়েছে, সেখানে মানুষকে কেবল একটি দু’পেয়ে প্রাণীর প্রজাতি হিসাবে উল্লেখ করা হয়েছে।

কিন্তু যেখানে ‘ইনসান’ শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে কেবল প্রাণীর একটি প্রকার নয় বরং সামাজিক ও নিয়মকেন্দ্রিক একদল সভ্য প্রাণী বুঝিয়েছেন, যাদের মধ্যে এমন কিছু গুণ যা তাদের অন্যান্য প্রাণী থেকে আলাদা করে ফেলেছে।

আর সেই গুণ আল্লাহ প্রদত্ত বিশেষ গুণ, যা তারই গুণের ছায়া। এই মহাজগতে আল্লাহপাক যা কিছু সৃষ্টি করেছেন, শুধু ‘কুন’ (হও) বলে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের বেলায় বলেন, ‘আমি তাকে নিজ হাতে সৃষ্টি করেছি,’ (সূরা সোয়াদ, আয়াত ৭৫)।

তারপর বলেন, ‘তিনি আদমকে স্বয়ংসম্পূর্ণ করেছেন এবং তার মধ্যে নিজের রুহ ফুঁকে দিয়েছেন, আর তোমাদের শোনার কান, দেখার চোখ ও চিন্তা করার মন দিয়েছেন,’ (সূরা সাজদাহ, আয়াত ৯)। তাই প্রিয় ভাইয়েরা আসুন আমরা আল্লাহর রঙ ধারণ করি এবং শয়তানি মতবাদকে ছুঁড়ে ফেলি। দুনিয়ার রঙে রঞ্জিত না হয়ে কেবল আল্লাহর রঙ্গে রাঙিয়ে নিয় । ইহলৌকিক শান্তি পাবো পরলৌকিক মুক্তি পাবো।   আল্লাহ আমাদের কবুল করুন আমীন ইয়া রব।🤲

Author

  • Crazy Knowledge

    Md Mostak Ahmed is a PhD Research Scholar with advanced qualifications in Arabic, Islamic Jurisprudence, and ʿĀlimiyyat. He is also a skilled Web Developer, Web Designer, and YouTuber, dedicated to delivering knowledge and digital solutions.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *